কোভিড-১৯: আক্রান্ত বেড়ে ৪৮২, মৃত্যু ৩০ জনের

এক দিনে আরও তিনজনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩০ জন।

ঢাকার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে কোভিড-১৯ নিয়ন্ত্রণে কক্ষ
শনিবার বেলা আড়াইটা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৫৪ জনের নমুনা পরীক্ষা করে আরও ৫৮ জনের মধ্যে ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ৪৮২ জন।
গত এক দিনে আরও তিনজন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত মোট ৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

Post a Comment

Previous Post Next Post