ভ্রমণে কম খরচে হোটেল বুকিং করার কিছু টিপস

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল
কম খরচে হোটেল বুকিং ও সহজ আরামদায়ক ভ্রমণ
সঠিক তথ্য সংগ্রহ ও যাছাইবাছাই করে হোটেল বুকিং করুন;  ছবি : ভেক্টর স্টক
ভ্রমণে আমরা কম-বেশী সবাই হোটেল নিয়ে বেশ চিন্তিত থাকি। হোটেল কেমন হবে অথবা ভালো কিনা! এছাড়াও ভালো হোটেলের খরচ বেশি হওয়ায় অনেককেই কম খরচে নিম্নমানের হোটেলে অবস্থান করতে হয়। হোটেল যদি মন মতো না পাওয়া যায় তবে অনেকাংশেই ভ্রমণের আনন্দটা কমে যায় যেন। এজন্য চলুন জেনে নেই, কম খরচে হোটেল বুকিং করার কিছু উপায় সম্পর্কে।
হোটেল বুকিং সাইট থেকে বুক করা :
অনেক সময়েই বিভিন্ন হোটেল বুকিং সাইট গুলিতে বিভিন্ন রকমের অফার কিংবা ছাড় দিয়ে থাকে। এছাড়াও একই মান এবং সুবিধা সম্বলিত দুটি হোটেলের মাঝে কম খরচ যে হোটেল সেটি আপনি এখান থেকেই জানতে পারবেন। আপনি হোটেলের রেটিংস দেখেও ভালো অথবা খারাপ হোটেল সম্পর্কে বিবেচনা করতে পারবেন।
বেশিরভাগ হোটেল বুকিং সাইট কম খরচে হোটেল খুঁজে দেয়ার জন্যই তৈরি হয়েছে। তাই হোটেল বুকিং সাইটগুলো থেকে কম খরচে হোটেল খুঁজে পাওয়ার চেষ্টা করতে পারেন। এগোডা, বুকিং ডট কম, ট্রিভাগো বেশ জনপ্রিয় হোটেল বুকিং সাইট গুলির মাঝে।
হোটেলের ওয়েবসাইটে সরাসরি যোগাযোগ করা : 
আপনি যদি গ্লোবাল ব্রান্ডেড হোটেলে থাকার কথা ভাবেন তবে সরাসরি সেসব হোটেলের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। সাধারণত তারা তাদের অফার তাদের নিজেদের সাইটেই পাবলিশ করে থাকে। এসব হোটেলে সরাসরি বুক করলে পরে আপনি বেশ কিছু সুবিধা পাবেন।
যেমন আপনি লয়ালিটি পয়েন্ট পাবেন যেটা পরবর্তীতে আপনাকে ডিসকাউন্টসহ বিভিন্ন রকম সুবিধা দিবে। এজন্যই এসব হোটেলে অন্য কোন মাধ্যমে বুক করার চেয়ে নিজে থেকে বুক করা ভালো।
দর কষাকষি করা :
রুম খরচ কমাতে দর কষাকষি করতে পারেন। হোটেলে ফোন দিয়ে অথবা সরাসরি যেয়ে হোটেলের রুম ভাড়া দরাদরি করে কমাতে পারেন। অফ সিজন হলে আপনি এভাবে অনেক কম খরচেই রুম পেয়ে যেতে পারেন।

লয়ালিটি রিওয়ার্ড প্রোগ্রাম :
বিভিন্ন ব্রান্ড অথবা মুঠোফোন অপারেটর তাদের কাস্টমারদের বিভিন্ন সময়ে লয়ালিটি পয়েন্ট দিয়ে থাকে। এই লয়ালিটি পয়েন্ট জমিয়ে আপনি বেশ ভালো ডিসকাউন্ট গ্রহণ করতে পারেন। ব্রান্ডগুলোর এই লয়ালিটি প্রোগ্রাম ট্রাভেল ডিলস হিসেবে ব্যবহার করতে পারেন। এতে ভ্রমণে আপনার হোটেল খরচ অনেকাংশেই কমে আসবে।
ব্যাংক কার্ড ব্যবহার করা : 
অনেক সময়েই বিভিন্ন ব্যাংক তাদের ক্রেডিট কার্ড গ্রাহকদের বেশ ভালো পার্সেন্টেজ ডিসকাউন্ট করে হোটেল বিল পেমেন্টের সময়। বেশ বিলাসবহুল হোটেলে আপনি খরচ অর্ধেকে নামিয়ে নিয়ে আসতে পারেন এরকম ব্যাংক কার্ড দিয়ে পেমেন্ট করে। তাই এরকম অফার সম্পর্কে খোজ নিন এবং বিল পেমেন্টে কার্ড ব্যবহারের চেষ্টা করুন।

Post a Comment

Previous Post Next Post